আমি তোমায় দেখিনি রবিনসন এর ইনার আই দিয়ে
দেখেছি ছোট থেকে তোমায় আমার হৃদয়ের ভাবে
আমি কখনও চাইনি তোমার মত বিশিষ্ট হতে
হতে চেয়েছি তোমার মত শুধু স্বভাবে
কে বলে তুমি কেবলই চলচ্চিত্রের কিংবদন্তী?
তুমি আমাদের সাত রাজার ধন এক মানিক
কুরোসাওয়ার ভাষায় তোমার ছবি না দেখা
মানে চন্দ্র সূর্য ছাড়া শুধু বাঁচা খানিক
আমার কাছে তুমি ফেলুদার স্রষ্টা,
শুধু নও হারিয়ে যাওয়া এলিয়েন অ্যাং এর বন্ধু বঙ্কু
সন্দেশ মানে মিষ্টি নয় - তোমার লেখার মজা
তুমি আমার কাছে পথের পাঁচালির স্কেচবুক আর শঙ্কু
যেই বৈশাখী সকালে পৃথিবী আলো করে এলে তুমি
কেউ কি এও ভেবেছিল সেদিন
তোমার জন্য বাঙালি হওয়ার গর্ব করবে কত
তোমার শতবর্ষ পূর্ণ হবে যেদিন?
No comments:
Post a Comment